বায়োডাটা নং

SUNNAH-3377

বায়োডাটার ধরন
পাত্রির বায়োডাটা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
জন্মসন
০৪ সেপ্টেম্বর, ১৯৯৯
উচ্চতা
৪′ ১০′′
গাত্রবর্ণ
ফর্সা
ওজন
৫০ কেজি
রক্তের গ্রুপ
B+
জাতীয়তা
বাংলাদেশী

শেয়ার করুন:

ঠিকানা

স্থায়ী ঠিকানা
তারাগঞ্জ, রংপুর, রংপুর
এলাকার নাম: কিসামত মেনানগর
বর্তমান ঠিকানা
তারাগঞ্জ, রংপুর, রংপুর
এলাকার নাম: কিসামত মেনানগর
কোথায় বড় হয়েছেন?
সৈয়দপুর, নীলফামারী

শিক্ষাগত যোগ্যতা

পড়াশোনার মাধ্যম
জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
স্নাতক/ স্নাতক (সম্মান) চলমান
এস.এস.সি / দাখিল / সমমান
বিষয়: বিজ্ঞান
পাসের সন: 2016
ফলাফল: A+
এইচ.এস.সি / আলিম / সমমান
বিষয়: বিজ্ঞান
পাসের সন: 2018
ফলাফল: A
স্নাতক/ স্নাতক (সম্মান) চলমান
প্রতিষ্ঠান: মহিলা কলেজ, রাজশাহী
বিষয়: Mathematics
দ্বীনি শিক্ষাগত যোগ্যতা

পারিবারিক তথ্য

আপনার পিতা কি জীবিত?
জী, জীবিত
পিতার পেশার বিবরণ
কৃষিজীবী এবং ব্যবসায়ী
আপনার মাতা কি জীবিত?
জী, জীবিত
মাতার পেশার বিবরণ
গৃহিণী
আপনার কতজন ভাই আছে?
3
ভাইদের তথ্য
বড় ভাই -উদ্যোক্তা। তিনি বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা -EEE,RUET মেজো ভাই -University of Florida,USA তে Phd করছেন(ফার্স্ট ইয়ার)।তিনি বিবাহিত। ছোট ভাই-Ruet, CSE।
আপনার কতজন বোন আছে?
0
বোনদের তথ্য
চাচা মামাদের পেশা
মেজো চাচা - ব্যবসায়ী। ছোট চাচা - সরকারি চাকুরিজীবী। বড় মামা - মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। ছোটো মামা -স্কুলের প্রধান শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা
মধ্যবিত্ত
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন?
আলহামদুলিল্লাহ বাবা-মা, ভাই সকলেই ইসলামিক রীতিনীতি মেনে চলার চেষ্টা করেন। মাহরাম-ননমাহরাম মেনে চলেন। হারাম থেকে সর্বোচ্চ বেচে থাকার চেষ্টা করেন। শিরক এবং বিদাআত সম্পর্কে যথেষ্ট সচেতন। সুন্নাতের পরিপন্থী সামাজিক রীতি এভোয়েড করেন।

ব্যক্তিগত তথ্য

ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন?
কালো বোরকা, কালো ওড়না নিকাবসহ, হাতমোজা এবং পা মোজা।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
ছোটোবেলা থেকেই রেগুলারি পড়তাম কিন্তু তারপরেও মাঝেমধ্যে গ্যাপ চলে আসতো।তবে ২০১৯ সাল থেকে রেগুলার আলহামদুলিল্লাহ।
শতভাগ শরয়ী বিধান মানতে রাজি আছেন কি না? এবং তা পছন্দ করেন কি না?
অবশ্যই ইনশাআল্লাহ
কোন ফিকহ অনুসরণ করেন?
আহলে হাদীস
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
নেই আলহামদুলিল্লাহ
আপনার পছন্দ-অপছন্দ, স্বপ্ন বা নিজের সম্পর্কে লিখুন
পরিবারের বেশিরভাগ সদস্যদের দ্বীনি চিন্তা ভাবনা থাকার কারণে জেনারেল হওয়া সত্বেও দ্বীনের পথে এক এক করে যখন কঠোর হতে থাকি তখন খুব একটা কষ্ট পেতে হয়নি, পেয়েছি অফুরন্ত সাপোর্ট, ভালোবাসা এবং সম্মান।আমার জন্য আল্লাহর কাছ থেকে পাওয়া দুনিয়ার সেরা হাদিয়া ছিলো এটি।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরিবারের বাইরে কটুকথা প্রচুর শুনতে হয়েছে কিন্তু বারংবার পরিবারের সান্ত্বনা এবং আল্লাহর গাইডেন্সে নিজেকে সামলে নিতে পেরেছি ।আবারও আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর কাছে অনেক দোআ করি আমি যেনো বিয়ের পরেও একইরকম সাপোর্ট আমার স্বামী এবং স্বামীর পরিবার থেকে পাই আমিন।।এবার আসি নিজের সম্পর্কে কিছু বলতে। আমি কোনো মডারেটেড মুসলিম নই।আমি কিছুটা কঠোর।এবং আমি বুঝিনা সেই সেব মেয়েদের মানসিকতা যারা বলে তাদের কারো সাপোর্টের প্রয়োজন নেই। আমি তো সবসময় ভীষণরকমভাবে কারো ওপর নির্ভরশীল হতে চাই। আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাধারণত প্রতিদিন ইসলামিক বই পড়ার চেষ্টা করি,কুরআনের কিছু আয়াত মুখস্থ করার চেষ্টা করি,১ টি করে দোআ, এবং বর্তমানে কুরআন অনুধাবন কোর্স করছি।ইচ্ছে আছে অনার্স শেষ হওয়ার পর কুরআন হিফজ করা শুরু করবো ইনশাআল্লাহ ।আল্লাহ যেনো কবুল করেন আমিন। আমি অপ্রয়োজনে বাড়ির বাহিরে ঘোরাফেরা করি না আলহামদুলিল্লাহ। নিজের ঘরে নিজের সাথে একাকী সময় কাটাতে ভালো লাগে। আমার স্বপ্ন হলো খুব সাধারণ ভাবে আল্লাহর ইবাদত এবং ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে জীবন অতিবাহিত করা। আমি সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি।কাউকে কষ্ট দিয়ে কথা বলা,খোটা দিয়ে কথা বলা এবং অতিরিক্ত প্রয়োজন ছাড়া তর্কে জড়ানো পছন্দ করি না।বিয়ের জন্য কুফু মেলাতে চাই।চাই স্বাবলম্বী কাউকে বিয়ে করতে কিন্তু যদি এমন একজন মানুষকে পাই যে শিক্ষাবস্থায় নিজেকে ফিতনাহ থেকে বাচাতে বিয়ে করতে চাইছে, এবং মানুষটি যদি দ্বীনের প্রতি অত্যন্ত যত্নশীল,পড়াশোনা কিংবা নিজের স্বপ্নের যে কোনো কাজের ব্যাপারে কঠোর পরিশ্রমী হয় তাহলে আমার পরিবার এবং আমার আপত্তি নেই আলহামদুলিল্লাহ। (তবে পাশাপাশি স্বল্প কিছু আয় থাকতে হবে হোক সেটা টিউশনি, কারন এই বিষয় টা আমি একদমই পজিটিভভাবে নেই না যে একজন পরিণত যুবকের কিছুই আয় থাকবে না)।

পেশাগত তথ্য

পেশা
শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ
নেই
মাসিক আয়
০ টাকা

বিবাহ সম্পর্কিত তথ্য

আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক?
না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান?
যেহেতু মহিলা কলেজ। সহশিক্ষার ব্যাপার নেই।তাই অনার্স টা শেষ করতে ইচ্ছুক
আপনি একাধিক বিবাহ মানতে রাজি আছেন কি না ? অর্থাৎ কারোর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্ত্রী হতে রাজি আছেন কি না?
প্রজোয্য না
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না?
জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি?
বিয়ের মাধ্যমে যেনো ঈমানকে পরিপূর্ণ করতে পারি এবং গুনাহ থেকে বাঁচতে পারি।কারন রাসূল সাঃ বলেছেন, "যে ব্যাক্তি বিয়ে করলো তার ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে। বাকি অংশের জন্য যেন সে আল্লাহ তাআলা কে ভয় করে"।

প্রত্যাশিত জীবনসঙ্গী

বয়স
যেকোনো
উচ্চতা
যেকোনো
ওজন
যেকোনো
গাত্রবর্ণ
যেকোনো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক বা সমমান
পেশা
হালাল পেশা
অর্থনৈতিক অবস্থা
মধ্যবিত্ত
জেলা
উত্তরবঙ্গ
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন
আমার জন্য যোগ্য জীবনসঙ্গী কেমন হবে তা তো আমার মহান আল্লাহই নির্বাচন করে রেখেছেন তারপরেও যেহেতু আমার পছন্দের কথা জিজ্ঞেস করা হচ্ছে সেহেতু বলবো আমার জটিল মানুষ পছন্দ নয়। একজন সহজ মানুষ যিনি সবাইকে নিয়ে ভালো চিন্তা করেন এবং সুধারনা রাখেন এবং যার আচরণ কোমল।রাসূল সাঃ বলেছেন, "আল্লাহ কোমল এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করেন, কঠোরতা ও অন্যান্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না "। অপর এক হাদিসে এসেছে, " কোমলতা নিজের জন্য বাধ্যতামুলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। কারন যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি পায় আর যাতে কোমলতা থাকে না তা দোষনীয় হয়ে পড়ে"।(মুসলিম, মিশকাত ৫০৪৮)।এমন একজন মানুষ যিনি সর্বদা আল্লাহর ভয়ে তটস্থ থাকবেন। অবশ্যই যার উপার্জন হবে হালাল এবং যিনি আমার পর্দার হেফাজতে সর্বক্ষণ সজাগ থাকবেন।কৃপণ হবেন না আবার অপচয়কারীও হবেন না।সর্বোপরি সর্বক্ষেত্রে আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাত মেনে চলবেন। অপ্রয়োজনে সময় নষ্ট করবেন না,পরিবারকে সময় দেবেন এবং দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন।দ্বীন সম্পর্কে ভবিষ্যতে পরিকল্পনা থাকতে হবে।

অঙ্গীকারনামা

sunnahbibaho.com ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন?
হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য?
হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার sunnahbibaho.com কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত?
হ্যাঁ

যোগাযোগ

এই বায়োডাটার অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে আপনার ১টি কানেকশন খরচ হবে।

সতর্কতা - বিয়ের সিদ্ধান্ত নেয়ার পূর্বে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে বায়োডাটার সমস্ত তথ্য যাচাই করবেন।

Youtube Logo যেভাবে যোগাযোগের তথ্য দেখবেন