Alim preparatory course (3 years) Islamic Online Madrasah, 2021-2024,
.
Muallim Training Course, Islamic Online Madrasah 2021/22,
.
Multiple Tajweed related Courses
.
বিগত বছর গুলোতে লং,শর্ট টার্মে বিভিন্ন ইলমী কোর্স করেছিলাম তবে সত্যিকারে কতটুকু ইলম ধারন করতে পেরেছি সেব্যাপারে আল্লাহ তা'আলাই ভাল জানেন।
দ্বীনি শিক্ষাগত যোগ্যতা
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত?
জী, জীবিত
পিতার পেশার বিবরণ
ব্যাবসায়ী
আপনার মাতা কি জীবিত?
জী, জীবিত
মাতার পেশার বিবরণ
গৃহিনী
আপনার কতজন ভাই আছে?
1
ভাইদের তথ্য
অনার্স চলমান,অবিবাহিত
আপনার কতজন বোন আছে?
0
বোনদের তথ্য
নেই
চাচা মামাদের পেশা
বড় মামা দুই বছর আগে ইন্তেকাল করেছেন।
সেজো মামা কলেজের লেকচারার
বাকি দুই মামা ব্যাবসায়ী।
চাচা একজন গ্রামে থাকেন ক্ষেত খামার করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা
মধ্যবিত্ত
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন?
বাবার দ্বীন এর বুঝ নেই। ভাই কিছুটা প্র্যাক্টিসিং। মা বাহিরে যাবার সময় পর্দা করেন কিন্তু পুরোপুরি পর্দাশীল নন। পরিবারের সবাই নিয়মিত সালাত আদায় করতে চেষ্টা করে। বিস্তারিত পরে জানানো হবে ইনশা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন?
আপাদমস্তক কালো বোরকা, খিমার/জিলবাব হাত পা মোজা
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে
থেকে পড়ছেন?
১৫ বছর বয়স থেকে পাচ ওয়াক্ত পড়েছি। এর আগে অনিয়মিত ভাবে পড়া হত।
শতভাগ শরয়ী বিধান মানতে রাজি আছেন কি না? এবং তা পছন্দ
করেন কি না?
জ্বী
কোন ফিকহ অনুসরণ করেন?
হানাফি
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
বড় কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে কিছুটা IBS এর প্রব্লেম আছে তবে এটা ইনশা আল্লাহ ঝুকিপূর্ন ক্যাটাগরির নয়।
আপনার পছন্দ-অপছন্দ, স্বপ্ন বা নিজের সম্পর্কে লিখুন
২০২১ সালে অনার্সে অধ্যয়নরত অবস্থায় সহশিক্ষা থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসার পর থেকে নিজের অবস্থান অনুযায়ী নিয়মিত ইলম অর্জনের চেষ্টা করে যাচ্ছি।
তাজউইদ শাস্ত্রে আগ্রহ বেশি থাকায় এদিকে পড়াটা সবসময় কন্টিনিউ রাখতে চেয়েছিলাম। বর্তমানে হিফযে বেশি ফোকাস দেবার চেষ্টা করছি। ইচ্ছা আছে হিফয শেষ করে আরবি ভাষার উপর আরো মেহনত করার যাতে করে আমার অর্জিত ইলম গুলো আরবী কিতাবসমূহ থেকে বুঝা এবং শিক্ষাদান করবার মত যোগ্যতা অর্জন করতে পারি। নারীদের জন্য তাদের ঘরয়াওয়ালার থেকে দ্বীন শেখা সর্বোত্তম। সেই নিয়ামত এখনো পাইনি। ভবিষ্যত মাহরাম এর সহায়তায় ইলমের পথে আরো এগিয়ে যাবার ইচ্ছা রাখি।
একজন নারীর উপর আল্লাহপ্রদত্ত ঘরোয়া দায়িত্বগুলোকে আমানত হিসেবে দেখি এবং এগুলোতে খুব দক্ষ না হলেও মোটামুটি ম্যানেজ করে নিতে পারি আলহামদুলিল্লাহ। অবসর সময় সাধারণত বই পড়া, দ্বীনি লেকচার শোনা ও নিজের কাজ গুছিয়ে রাখার মধ্যেই কাটে। নিজের ক্ষেত্রে মিতব্যায়ীতা এবং অপরের ক্ষেত্রে উদারতা নীতি পছন্দ করি।
সবসময় পাক পবিত্র থাকতে পছন্দ করি। অহেতুক গল্পগুজব, আড্ডাবাজি এগুলো থেকে যতসম্ভব বিরত থাকতে চেষ্টা করি। নজর এবং কন্ঠস্বর হেফাযতের ব্যাপারে সচেষ্ট থাকি। খাবার খাওয়ার পূর্বে উৎস যাচাই করার চেষ্টা করি এবং হারাম খাবার, হারাম উপার্জন থেকে দেয়া হাদিয়া, এসব গ্রহন করা থেকে বিরত থাকি। ব্যাক্তিগত জীবনের দিকে তাকালে বলতে হয়, তেমন আমলদার নই। গুনাহ থেকে কতটুকু বেচে থাকতে পারলাম এই ব্যাপারটাতে বেশি সচেতনতা অবলম্বন করি। সংশয়পূর্ন বস্তু থেকে নিজেকে যথাসাধ্য বাচিয়ে রেখে চলি। একটা বেদ্বীন পরিবেশে বেড়ে উঠার কারনে আমার ভেতর অনেক সীমাবদ্ধতা আছে। ব্যাক্তিগত মুহাসাবা করে যতটুকু ভুলত্রুটি বুঝতে পারি সেগুলো সুধরানোর চেষ্টা করে যাচ্ছি।
পেশাগত তথ্য
পেশা
শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ
প্রযোজ্য নয়
মাসিক আয়
০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক?
না
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান?
আমি বর্তমানে ইলম অর্জনে চেষ্টারত আছি এবং আজীবন ইলম অর্জন করে যেতে চাই।
আপনি একাধিক বিবাহ মানতে রাজি আছেন কি না ? অর্থাৎ
কারোর দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্ত্রী হতে রাজি আছেন কি না?
প্রজোয্য না
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না?
জ্বী রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা
কি?
রাসুলুল্লাহﷺ এর সুন্নাহ পালনার্থে বিয়ে করতে চাই। বৈবাহিক সম্পর্কটা অনেক দামী এক নিয়ামত। এই নিয়ামতের উসিলায় আল্লাহ তা'আলার কাছে নিজের এবং ভবিষ্যত প্রজন্মের জন্য উত্তম সুহবত এবং একজন দ্বীনদার রাহবার আশা করি। বিবাহের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং ফিতনা ফাসাদ হ্রাস পায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স
২৮-৩৫
উচ্চতা
৫'৬"-৫'১১"
ওজন
৭০ এর কম হলে ভাল।
গাত্রবর্ণ
শ্যামলা/ উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে হলে নূন্যতম দাওরায়ে হাদীস শেষ করেছেন এমন। জেনারেল পড়ুয়া হলে স্নাতক/স্নাতোকত্তর, তবে দ্বীন এর বুনিয়াদি ইলমসমূহ জানা থাকতে হবে এবং ইলম অর্জন ও দাওয়াতি কাজের আগ্রহ প্রচেষ্টা চলমান থাকতে হবে।
পেশা
আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর সাথে মানানসই কোন হালাল পেশা। (সরকারি চাকুরি ব্যাতীত, এবং অন্যান্য যেসমস্ত চাকুরিতে বাধ্য হয়ে নাজায়েজ কাজ করতে হয় এগুলো ব্যাতীত)
অর্থনৈতিক অবস্থা
ন্যূনতম মধ্যবিত্ত
জেলা
রাজশাহী,খুলনা, ঢাকা, চট্টগ্রাম (এই জেলাগুলো প্রাধান্য দিতে চাই)।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী
প্রত্যাশা করেন
বিবাহের মাধ্যমে নববী মানহায অনুযায়ী জীবন পরিচালনা করার ইচ্ছা রাখি। এমন জীবনসংগী প্রত্যাশা করি, যিনি ব্যাক্তিগত আমলের পাশাপাশি উম্মাহর কল্যাণের ব্যাপারেও সচেতন এবং বিশুদ্ধ তাওহীদবাদী আলেমদের সুহবতে দ্বীনি ও প্রয়োজনীয় ইলম অর্জন করেছেন। যিনি ফরয ইবাদতে যত্নবান, পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করেন, কঠোরভাবে মাহরাম-গাইরে মাহরাম মেনে চলেন, নাজায়েজ ও সময় নষ্টকারী বিষয়(যেমন সিরিজ দেখা, খেলা দেখা ইত্যাদি) থেকে দূরে থাকেন। আমি পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার চেষ্টা করি। সামাজিকতার নামে যেকোন নাজায়েজ পরিবেশ এবং পুরুষদের উপস্থিতপূর্ন পরিবেশ সম্পূর্নরূপে এড়িয়ে চলি। তাই আমার জীবনসংগীর থেকেও পর্দার ব্যাপারে পরিপূর্ণ দায়িত্বশীলতা প্রত্যাশা করি। . . আমি সর্বদা ইলম অর্জনে আগ্রহী এবং ইলম কে আল্লাহ তা‘আলার নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম মনে করি। সংসার ও দায়িত্বের প্রতি গাফিলতি করে ইলমকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নেই আলহামদুলিল্লাহ । আমার বিশ্বাস, দ্বীনি ইলম একজন মানুষকে একজন ভালো স্ত্রী, ভালো মা এবং সর্বোপরি একজন ভালো মানুষ হতে সাহায্য করে। তাই আমি আশা করব ইলমের ব্যাপারে শুধু পজিটিভ নয় বরং আমার সহযোগী হবেন এবং নিজেও আজীবন সাধ্যমত ইলম হাসিল করতে থাকবেন। . . . . যদিও আমার যোগ্যতা অনেক কম তবুও শরীয়াহর সীমা রক্ষা করে নিজের অবস্থান অনুযায়ী দ্বীনের দাওয়াহমূলক কাজে যুক্ত থাকার মানসিকতা রাখি। নারী সাহাবীদের আদর্শ অনুসরণ করে ইনশা আল্লাহ ভবিষ্যতে মাহরামের সাথে দ্বীনি কাজে সহযোগী হয়ে থাকতে চাই।
অঙ্গীকারনামা
sunnahbibaho.com ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা
আপনার অভিভাবক জানেন?
হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব
সত্য?
হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং
আখিরাতের দায়ভার sunnahbibaho.com কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত?
হ্যাঁ
যোগাযোগ
এই বায়োডাটার অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে আপনার
১টি কানেকশন খরচ
হবে।
সতর্কতা - বিয়ের সিদ্ধান্ত নেয়ার পূর্বে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে বায়োডাটার সমস্ত
তথ্য যাচাই করবেন।